সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

পবিত্র রমজান উপলক্ষে ময়মনসিংহে জেলা প্রশাসনের বাজার মনিটরিং, নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে কঠোর নির্দেশনা

Reporter Name / ৬১ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আজ (১৯.০২.২০২৬) ময়মনসিংহের বিভিন্ন বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মিজানুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর-এর প্রতিনিধিরা অংশ নেন।

অভিযানকালে বিভিন্ন কাঁচাবাজার, মুদি দোকান ও নিত্যপণ্যের আড়ত পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। এ সময় জেলা প্রশাসক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি সহ্য করা হবে না।

মনিটরিং টিম বাজারে চাল, ডাল, তেল, চিনি, খেজুর, ছোলা, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করেন এবং ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। ক্রেতারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত তদারকির দাবি জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস জুড়ে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। একই সঙ্গে অসাধু ব্যবসায়ী, মজুতদার ও অতিরিক্ত মুনাফালোভীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। পবিত্র রমজানের পবিত্রতা ও সংযমের শিক্ষা ধারণ করে ব্যবসায়ীদের নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর