শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

ইউনিফর্মে বাইরের পরিবার ও সংস্কৃতি ;গ্রাম বাংলায় পিঠা উৎসব দিঘীনালা থানায়

Reporter Name / ২০৬ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

অনিক দাশ ; দিঘীনালা প্রতিনিধি

আইন প্রয়োগকারী সংস্থা নিয়ে সাধারণত যে কঠোরতার ধারণা আছে, সেই ধারণার বাইরে গিয়ে দীঘিনালা থানায় এক ভিন্ন চিত্রের উদ্ভব হয়েছে। পুলিশ সদস্যদের পারিবারিক বন্ধন, সাংস্কৃতিক স্মৃতি ও মানবিক আবেগকে নতুনভাবে উদ্ভাসিত করেছে দীঘিনালা থানায় অনুষ্ঠিত হওয়া বিশেষ পিঠা উৎসবটি।খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহারের উদ্যোগে আয়োজন করা এই উৎসবটি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; বরং এটি পুলিশ সদস্যদের পারিবারিক সম্পৃক্ততা ও মানসিক সুস্থতার প্রয়োজনীয়তা তুলে ধরার একটি সচেতন প্রয়াস। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দীঘিনালা থানার প্রাঙ্গণে উদযাপিত এই উৎসবে থানার পুলিশ সদস্যরা এবং তাঁদের পরিবার অংশগ্রহণ করেন।

এ উৎসবে গ্রামবাংলার শীতকালীন ঐতিহ্যবাহী পিঠার একটি চমৎকার সমাহার দেখা যায়। ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি, নকশি ও আন্দশা পিঠার সঙ্গে ঝিনুক পিঠা, পাকন পিঠা, তেল পিঠা, বাঁশের ভেতরে তৈরি চুঙ্গা পিঠা, ডিম সুন্দরী সহ হৃদয়হরণ পিঠার উপস্থিতি ঘটেছিল। প্রতিটি পিঠা যেন থানার দেয়ালে প্রবাহিত গ্রামীণ শীতের স্মৃতিকে পুনরুজ্জীবিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর