শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর এ মনোনয়নে কাজিপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।
সেলিম রেজাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছে কাজিপুর উপজেলা বিএনপি। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সংসদ সদস্য মো. সেলিম রেজার ওপর আস্থা রেখে তাঁকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।
কাজিপুর উপজেলা বিএনপির নেতারা মনে করেন, নতুন দায়িত্বে সেলিম রেজা শ্রমজীবী মানুষের অধিকার, কল্যাণ ও কর্মসংস্থান-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি সিরাজগঞ্জ-১ আসনের মানুষের স্বার্থে সংসদে আরও জোরালোভাবে কথা বলবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
এদিকে সেলিম রেজাকে গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য মনোনীত করায় কাজিপুরসহ সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তাঁরা এ দায়িত্ব পালনে সংসদ সদস্য সেলিম রেজার সফলতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর