শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

কাজিপুরে ঘোড়ার মাংস জব্দ- অর্থদন্ড

Reporter Name / ২৮৫ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

এস এম শুভ সরকার কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার মেঘাই দুই নম্বর নৌকাঘাট এলাকা থেকে শুক্রবার জবাই করা ঘোড়ার মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে (২৬ ডিসেম্বর) সকাল পৌণে আটটায় যমুনার ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনায় মাংস পরিবহনে জড়িত ব্যক্তি ও পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির চালককে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র জাইদুল এবং চালক গাজীপুর জেলার কোনাবাড়ী পেয়ারা বাগান এলাকার মৃত আবুর পুত্র তারেক। এরমধ্যে জাইদুলকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা এবং তারেককে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এসময় দন্ডপ্রাপ্তরা জানান, কুড়িগ্রাম থেকে ঘোড়া এনে যমুনার সাউদটলার চরে জবাই করে সেই মাংস ঢাকায় নিয়ে যাচ্ছিলো তারা।
ইউএনও জানান, “ গোপন সংবাদের ভিত্তিতে যমুনার মেঘাই দুই নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে বস্তায় ভরা ঘোড়ার মাংসসহ দুইজনকে আটক করে দন্ড প্রদান করা হয়। জব্দকৃত মাংসগুলো জনসন্মুখে মাটিতে পূঁতে ফেলা হয়েছে।”
অবিযানকালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আহসান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর