শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

কৃষকদের মাঝে সার বিতরণ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা যাচাই করতে কাজিপুর উপজেলার বিভিন্ন সার ডিলার পয়েন্টে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত সার ডিলার পয়েন্টগুলোতে এ আকস্মিক পরিদর্শন পরিচালনা করা হয়। এ সময় ডিলারদের সার মজুত, বিতরণ ব্যবস্থা এবং কৃষকদের মাঝে নিয়ম অনুযায়ী সার সরবরাহ করা হচ্ছে কিনা—এসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার।
পরিদর্শনকালে সার বিতরণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেওয়া হয়। পাশাপাশি কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন এবং নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সার পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি মৌসুমে কৃষকদের প্রয়োজনীয় সার প্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন ডিলার পয়েন্টের কার্যক্রম তদারকি করা হচ্ছে। সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা অসংগতির অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কৃষকদের স্বার্থে সার বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর