শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও

Reporter Name / ১০৫ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ (শুক্রবার ৪ সেপ্টেম্বর) কাজিপুর পূজা উদযাপন পরিষদের আয়োজনে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ ( কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা। তনি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে সনাতনধর্মী সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ শ্রীকৃষ্ণের শিক্ষা মানবজীবনে সত্য, ন্যায়, ধর্ম ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশ গড়ে তোলা সম্ভব। এদেশে বিএনপির আমলে সনাতনধর্মীগণ বেশি স্বাধীনতা নিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারছে। ”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, ওসি তদন্ত মনোজ নন্দী। সোনামুখী শিখা সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন কাজিপুর পূজা উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক সঞ্জিব রাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক সমীর দেব খোকন। শেষে এক র্যালি অনুষ্ঠিত হয়। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর