শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 

​সিরাজগঞ্জের তাড়াশে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাঁদের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সফল নারীদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফছার আলী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নুসরাত জাহান বলেন, “প্রান্তিক ও দুঃস্থ নারীদের সাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শুধু প্রশিক্ষণ নিলেই চলবে না, প্রাপ্ত সেলাই মেশিনকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে সমাজ ও দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।”

​বিশেষ অতিথির বক্তব্যে স. ম. আফছার আলী বলেন, হস্তশিল্প ও দর্জি বিজ্ঞানে দক্ষতা অর্জনের মাধ্যমে এই দুঃস্থ নারীরা এখন নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেলেন। ঘরে বসেই উপার্জনের পথ সুগম হওয়ায় তাঁদের সংসারের অভাব-অনটন দূর হবে।

​বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ), ঢাকা-এর অর্থায়নে এবং সোশ্যাল প্রোগ্রেসিভ ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এস ডিএফ), তাড়াশ-এর সফল বাস্তবায়নে এ প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। অনুদানপ্রাপ্ত নারীরা এ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর