শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে বিশাল ব্যাবধানে বিজয়ী ওয়াদুদ ভুইয়া

Reporter Name / ৫৪ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

অনিক দাশ, খাগড়াছড়িঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা খাগড়াছড়ি-২৯৮ আসনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার ২০৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূইয়া বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

তিনি মোট ১,৫১,০৪০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৮,৩১৫ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী এয়াকুব আলী পেয়েছেন ৫৮,৫৪৫ ভোট।
এছাড়া অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা হলো—
রকেট প্রতীকে উশ্যেপ্রু মারমা—১,০৩০,
কলস প্রতীকে জিরুনা ত্রিপুরা—৯০৪,
ট্রাক প্রতীকে দীনময় রোয়াজা—৭৫৫,
লাঙল প্রতীকে মিথিলা রোয়াজা—১,০২৪,
হাতপাখা প্রতীকে মোঃ কাউছার—৩,০৮৮,
আপেল প্রতীকে মোঃ নুর ইসলাম—৬৮৩,
হারিকেন প্রতীকে মোঃ মোস্তফা—১৮৪।
ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের প্রাপ্ত ভোটের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। নারী ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। দুর্গম পাহাড়ি এলাকাগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন উপলক্ষে প্রশাসনের পাশাপাশি বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।
এসময় তিনি আরও বলেন, এ আসনে মোট হ্যাঁ ভোটের সংখ্যা ১৪৩৯৮৬টি না ভোটের সংখ্যা ১৫৫৯৪২ টি

বিজয়ী আবদুল ওয়াদুদ ভূইয়া তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই বিজয় খাগড়াছড়ির আপামর জনগণের। আমি সকল শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো। পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর