সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

সলঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত

Reporter Name / ৮৪ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ আখতার হোসেন হিরন :

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত বন্দেগি আর দোয়ার মধ্য দিয়ে পালিত হয় পবিত্র শবে বরাত।

গতকাল মঙ্গলবার মাগরিবের নামাজের পর থেকে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ,কলেজ মসজিদ, থানা মসজিদ,মাদ্রাসা মসজিদ,অলিদহ বায়তুল মামুর জামে মসজিদে মুসল্লিরা হাজির হয়ে অনেকেই সারা রাত ইবাদত বন্দেগিতে কাটিয়েছেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে এসকল মসজিদের উদ্যোগে মসজিদে ওয়াজ,দোয়া মাহফিল,পবিত্র কোরআন তিলাওয়াত ও হালকায়ে যিকির হয়েছে।

বাদ এশায় সকল মসজিদের খতিবগণ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় বিষয়ে বয়ান সহ লাইলাতুল বারাআতের ফজিলত ও তাৎপর্য বিষয়ে বয়ান করেন।

অনেক মসজিদে সারা রাতব্যাপী নামাজ ও হালকায়ে যিকির সহ ইবাদত বন্দেগি চলছে।বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র শবে বরাতের ইবাদত সমাপ্তি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর