সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রৌহাবাড়ী গ্রামে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহা. মোনেক্কা হোসেন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটি সংস্কার হওয়ায় স্থানীয় কয়েক হাজার মানুষের দুর্ভোগ অনেকটাই কমেছে এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণ ও অতিবৃষ্টির ফলে রৌহাবাড়ী গ্রামের সড়কজুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়। কাদা ও পানি জমে যাওয়ায় রাস্তাটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ পথচারীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এ অবস্থায় এলাকাবাসীর কষ্টের কথা বিবেচনা করে চেয়ারম্যান পদপ্রার্থী মুহা. মোনেক্কা হোসেন নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু করেন। প্রয়োজনীয় মাটি ফেলে ও রাস্তা সমতল করে চলাচলের উপযোগী করে তোলা হয়। ফলে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে।
রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনকালে মোনেক্কা হোসেন বলেন,
“মানুষের দুর্ভোগ আমার কাছে সবচেয়ে বড় বিষয়। জনপ্রতিনিধি না হয়েও যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও সোনামুখী ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই।”
রাস্তা সংস্কার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তারা জানান, বৃষ্টির কারণে রাস্তাটি এতটাই নষ্ট হয়ে গিয়েছিল যে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। নিজ উদ্যোগে দ্রুত রাস্তা সংস্কার করায় তারা চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের ভাষ্য, উন্নয়নমুখী এমন উদ্যোগ জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে এমন কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর