সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 

সিরাজগঞ্জের তাড়াশে  সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে   স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ​ মঙ্গলবার দুপুরে  তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি’র সাবেক সভাপতি স ম আফসার আলীর সভাপতিত্বে
ওই স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ -৩ তাড়াশ রায়গঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এ সময়  মরহুম আব্দুল মান্নান তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।
এ সভায় এলাকার উন্নয়নের রূপকার এই প্রিয় নেতার আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় তিনি বলেন,বিএনপি ও অঙ্গ সংগঠনে কোন সন্ত্রাসী,  চাঁদাবাজ,চরিত্রহীন,নেশাখোর ব্যক্তি থাকতে পারবে না। এলাকর উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন আব্দুল মান্নান তালুকদারের জৈষ্ঠ সন্তান রাহিত মান্নান  লেলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর,  ,সাবেক সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক  আব্দুর রহিম, জয়নুল আবেদীন মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বামী, যুবদলের আহবায়ক এফএম শাহআলম,সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল খান , ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদত হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে মরহুম আব্দুল মান্নান তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সমগ্র  অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক খন্দকার।

উল্লেখ্য,  বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম  আব্দুল মান্নান তালুকদার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী
ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সিরাজগঞ্জ  ৩ তাড়াশ রায়গঞ্জ আসনের নির্বাচিত চারবারের সাংসদ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর