সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেলাই মেশিন, সাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: মজিবর রহমান 

​সিরাজগঞ্জের তাড়াশে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ- জনগোষ্ঠীর জনগনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন, শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
​সোমবার  (২০ জুলাই, ২০২৬) তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান’র সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দের অর্থ দ্বারা এই সহায়তা প্রদান করা হয়। এতে ৩০৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ৪৬ জন শিক্ষার্থীকে বাই সাইকেল ও ৩১টি পরিবারে সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ হাজার,মাধ্যমিক বিদ্যালেয়র শিক্ষার্থীদের ৫ হাজার ও কলেজের  শিক্ষার্থীদের ৭ হাজার টাকার চেক প্রদান করা হয়।
তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত সুবিধাভোগীদের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি  এ জেড এম নাহিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা, একটি বাড়ি  একটি খামার কর্মকর্তা  নুরুন্নবী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নুল আবেদীন মাহবুব,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার  সাইফুল ইসলাম, উপজেলা যুব দলের আহবায়ক এফ এম শাহআলম,ছাত্রদলের সদস্য  সচিব শাহাদত হোসেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, আদিবাসী ফোরামের সভাপতি শ্রী বিরেন্দ্রনাথ মাহাতো প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর