সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

তাড়াশের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে যুবদলের দোয়া মাহফিল

Reporter Name / ৬৫ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা  যুবদলের সদস্য সচিব রাজীব আহমেদ মাসুমের নেতৃত্বে   (তাড়াশ-রায়গঞ্জ) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মান্নান তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার বাদ যোহর  তাড়াশ উপজেলা চক্ষু হাসপাতাল সংলগ্ন মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
​দোয়া মাহফিলে মরহুম আব্দুল মান্নান তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করা হয়। আয়োজক মো. মাসুম জানান, এলাকার উন্নয়নের রূপকার এই প্রিয় নেতার আত্মার শান্তি কামনায় ওই মাদ্রাসার ছাত্র,  স্থানীয় মুসল্লি ও যুবদলের  নেতাকর্মীদের নিয়ে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।​দোয়া ও মোনাজাতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সকল ইউনিয়ন যুবদলের সভাপতিসহ  নেতাকর্মীরা  ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক তথ্য গবেষণা সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু  ক্রিয়া সম্পাদক গোলাম কিবরিয়া উজ্জ্বল, যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, আহবায়ক কমিটির সদস্য এ এফ সোহেল রানা, এনামুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মোস্তফা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হেলাল মাহমুদ হীরা,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব হাসান প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মাওলানা আব্দুল কাইয়ুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর