তাড়াশে র্যাবের যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় র্যাবের যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ব্যবসায় আটকরোববার (২৮ জুন) বিকেল সাড়ে ২টার দিকে তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের ৯ নম্বর ব্রিজ সংলগ্ন পাকা সড়কে র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র্যাব-৩, সিপিসি-২, মগবাজারের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার গলগন্ডা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. আরবী মিয়া (৩৩) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার খিলপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. ফারুক (১৯)।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ক্রয়-বিক্রয় ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপযোগে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২-এর সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে র্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।








