রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

তাড়াশে র‌্যাবের যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় র‌্যাবের যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ব্যবসায় আটকরোববার (২৮ জুন) বিকেল সাড়ে ২টার দিকে তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের ৯ নম্বর ব্রিজ সংলগ্ন পাকা সড়কে র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-৩, সিপিসি-২, মগবাজারের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার গলগন্ডা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. আরবী মিয়া (৩৩) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার খিলপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. ফারুক (১৯)।

র‌্যাব-১২ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ক্রয়-বিক্রয় ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপযোগে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২-এর সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে র‌্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর