মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

জনসেবার প্রত্যয়ে মাঠে ছাকোয়াত হোসেন, বাঙ্গালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মোঃ সুজন আহমেদ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সদস্য (মেম্বার) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ও তরুণদের কাছে পরিচিত মুখ ছাকোয়াত হোসেন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি ওয়ার্ডের বিভিন্ন গ্রামে গণসংযোগ, মতবিনিময় ও সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনায় ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাকোয়াত হোসেন এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয়, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করার কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
প্রার্থিতা ঘোষণার পর তিনি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়ায় পাড়ায় গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করছেন, তাদের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শুনছেন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ওয়ার্ড গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।
ছাকোয়াত হোসেন বলেন, “আমি জনপ্রতিনিধি হওয়ার জন্য নয়, মানুষের সেবা করার মানসিকতা থেকেই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ওয়ার্ডের প্রতিটি মানুষের কাছে একজন জবাবদিহিমূলক ও সেবাধর্মী প্রতিনিধি হিসেবে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমার প্রধান লক্ষ্য হবে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলার প্রসার, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। আমি ৪ নং ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করছি।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাকোয়াত হোসেনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং উন্নয়নের প্রত্যয়ে কাজ করার মানসিকতা তাকে একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর