মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

অনিক দাশ দেবাশীষ
*দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি*

ভক্তি, আনন্দ আর বর্ণিল সাজে দীঘিনালার রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে শারদীয় দুর্গোৎসবের সপ্তমী পূজা উদযাপিত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মন্দির প্রাঙ্গণে নানা রঙের ফুল, ঝাড়বাতি ও কাপড় দিয়ে সাজানো হয়েছে পূজা মণ্ডপ। মায়ের প্রতিমায় লাল শাড়ি, ১০ হাতে অস্ত্র। পাশে রয়েছেন গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক। মায়ের পায়ের নিচে মহিষাসুর। সিংহের উপর দাঁড়িয়ে অসুর বধের দৃশ্য ভক্তদের নজর কেড়েছে।

ভোর থেকে ঢাক-ঢোল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। অঞ্জলি, প্রসাদ বিতরণ ও আরতিতে শত শত ভক্তের সমাগম ঘটে।

পূজাকে কেন্দ্র করে দীঘিনালা থানা পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা মন্দির এলাকায় কড়া নজরদারিতে দায়িত্ব পালন করছেন। যানজট ও অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। স্বেচ্ছাসেবকরাও আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক কাজ করেছেন।

*রশিকনগর শ্রী শ্রী হরি মন্দির দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিমাই চন্দ্র নাথ* বলেন,
> “ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের সপ্তমী পূজা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে পূজা করতে পেরেছি। দেবীর কাছে সবার মঙ্গল কামনা করি।”

*কমিটির সাধারণ সম্পাদক মাধব তালুকদার* বলেন,
> “এই পূজা আমাদের সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। মণ্ডপ সাজানো থেকে শুরু করে নিরাপত্তা সব দিক আমরা গুরুত্ব দিয়েছি। সকল ধর্মের মানুষকে আমাদের এই উৎসবে আমন্ত্রণ জানাই।”

পূজা উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়। অষ্টমী ও নবমীর পূজাও যথাযথ মর্যাদায় পালন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর