দীঘিনালা সাংবাদিক ইউনিটির পক্ষ থেকে নবাগত ইউএনও মেহেদী হাসান কাউসার কে ফুলেল শুভেচ্ছা*
অনিক দাশ দেবাশীষ*দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ*
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউসার কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দীঘিনালা সাংবাদিক ইউনিটি।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা সাংবাদিক ইউনিটির সকল সদস্যবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে নবাগত ইউএনও মেহেদী হাসান কাউসার বলেন, “দীঘিনালা একটি সম্ভাবনাময় উপজেলা। এখানে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনকে সহযোগিতা করছে। আমি আশা করি আপনাদের সহযোগিতায় দীঘিনালাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব।”
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমে উপজেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরবেন। প্রশাসনের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে।
উল্লেখ্য, মেহেদী হাসান কাউসার এর আগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইউএনও হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে দীঘিনালায় স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।








