তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তাড়াশ পৌরসভা মেয়র পদপ্রার্থী রাজিব আহমেদ মাসুমের উদ্যোগে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাড়াশ পৌরসভার চক্ষু হাসপাতাল সংলগ্ন বরইতোলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল— বৃক্ষরোপণ কর্মসূচি, যুব সমাবেশ এবং বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাত।
অনুষ্ঠানের শুরুতে তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে বরইতলায় এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজিব আহমেদ মাসুম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার এ ক্ষুদ্র আয়োজন। আমি দল ও দেশকে ভালোবাসি এবং সর্বপরি তাড়াশবাসীর কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। আমি অতীতে আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ।”
যুব সমাবেশ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








