সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

তাড়াশে পৌর বাজারের রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
​ সিরাজগঞ্জের তাড়াশ পৌর সভার জনগুরুত্বপূর্ণ ও বহুল কাঙ্ক্ষিত রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে ওই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন।
​এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ পৌর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক
​খন্দকার সাইফুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলী , পৌর সভার সচিব
​তায়েব আলী, প্রকৌশলী ​মুকুল হোসেন প্রমুখ।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাড়াশ পৌর বাজারে পূর্বদিক থেকে প্রবেশের একমাত্র রাস্তা এটি। দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমে থাকত এবং তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হতো। ফলে ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এই জনদুর্ভোগ দূরীকরণ এবং পৌরবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে রাস্তাটির দ্রুত পাকাকরণের কাজ হাতে নেয় পৌর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ৭১ মিটার দৈর্ঘ্যের ওই রাস্তাটির পাকা করণ ব্যয় ধরা হয়েছে ​ ৭ লাখ ৩৫ হাজার ৪৮১ টাকা।

​উদ্বোধনকালে সহকারী কমিশন ( ভূমি)এ জেড এম নাহিদ হোসেন বলেন, এ রাস্তাটি পাকাকরণের ফলে পৌর বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নত হবে এবং প্রতিদিন যাতায়াতকারী হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর