বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালা সাংবাদিক ইউনিটির পক্ষ থেকে নবাগত ইউএনও মেহেদী হাসান কাউসার কে ফুলেল শুভেচ্ছা* সোনামুখীতে চায়ের দোকান থেকে কেটলি ও কাপ চুরির অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কাজীপুরে আগুনে পুড়ে দুই গরুর মৃত্যু, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে

গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত গ্রামের জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয় এবারের পরীক্ষার ফলাফলে দারুণ সাফল্য অর্জন করেছে। উপজেলার গ্রামাঞ্চলের এ শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও প্রশংসা দেখা দিয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মোট ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২ জন কৃতকার্য এবং ১৫ জন অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৫৯.৪৬ শতাংশ। এছাড়া ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও বিদ্যালয়টির এমন ফলাফলকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, উপজেলার অনেক নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানও যেখানে প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, সেখানে গ্রামের একটি বিদ্যালয় থেকে জিপিএ-৫সহ এমন ফলাফল নিঃসন্দেহে প্রশংসনীয়। এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিশ্রমের প্রতিফলন বলেও মনে করছেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থী ও শিক্ষকরা আন্তরিকভাবে চেষ্টা করেছে। এবারের ফলাফলে আমরা সন্তুষ্ট। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য আমরা কাজ করে যাব। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এ বিদ্যালয়ের ফলাফল আরও ভালো হবে।”
স্থানীয় সাধারণ মানুষ মনে করছেন, সঠিক দিকনির্দেশনা, শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের পরিশ্রম অব্যাহত থাকলে জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে কাজিপুরের অন্যতম ভালো ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও সুনাম অর্জন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর