শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

তাড়াশে বিএনপি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

মজিবর রহমান স্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী সভাপতিত্বে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিরাজগঞ্জ – ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, সদস্য রাহিদ মান্নান লেনিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, তাড়াশ পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বামী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক অধ্যাপক সাইদুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত হোসেন, যুবকদের আহবায়ক শাহ আলম ফকির, যুবকদের সদ স্য সচিব রাজিব আহমেদ মাসুম, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, তাঁতিদলের সভাপতি শরিফুল ইসলাম, মৎস্য জীবি দলের সভাপতি নায়েব আলী প্রমুখ।
এ সময় বক্তাগণ সিরাজগঞ্জ -৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের বিজয় নিশ্চিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান। বিশাল জনসভায় উপস্থিত জনতার কাছে বক্তাগণ ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর