সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ সিটিতে খালের ওপর ১২ তলা ভবন : নকশা ফাইল তলব, তদন্তে প্রশাসন ময়মনসিংহে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হৃদরোগের চিকিৎসা মুক্তাগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, ৫ পুলিশসহ আহত -১৫ সিটি কর্পোরেশনের যানবাহন শাখায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ বহিরাগত চালক দিয়ে গাড়ি পরিচালনা, দ্বৈত বরাদ্দ ও লাইসেন্সবিহীন ড্রাইভিং, দায় নেবে কে? হাটিকুমরুল ইউনিয়নের কৃষকদলের পূর্নাঙ্গ কমিটি গঠন, মাসুদ রানা সভাপতি আশরাফুল সাধারণ সম্পাদক আতঙ্কের জনপদ ময়মনসিংহ : এক বছরে ১১১ খুন, ছিনতাইয়ে নাজেহাল নগরবাসী নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদকে মডেল হিসেবে গড়ে তুলবে; চেয়ারম্যান(প্যানেল-১) শামসুর রহমান কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ পিস ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন শাকিল

সলঙ্গায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২জানুয়ারি) বাদ জুমা সলঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বনবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ চাঁদ
এর সভাপতিত্বে ও সম্পাদক সাবেক মেম্বর আল মামুন মন্ডলের পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল উপলক্ষে কোরআন খতম,দোয়া কামনা এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীর উপর স্মৃতিচারন মূলক সংক্ষিপ্ত আলোচনা করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ,থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা, যুগ্ম আহবায়ক সেলিম এলাহী,তারিফ মাহমুদ,সদস্য আজাহার আলী,সিনিয়র যুবনেতা কে এম আল-আমিন,থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

আয়োজকরা জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ ও তাঁর রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। পরিশেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আঙ্গারু পাঁচপীর ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ সাহেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর