রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

তাড়াশে খাল থেকে নিখোঁজ সিএনজিচালকের পচাগলা লাশ উদ্ধার

Reporter Name / ৩৩ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 

সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজের পাঁচ দিন পর খালের কচুরিপানার ভেতর থেকে মিলন মিয়া (৩০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকার একটি খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত মিলন মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ী জাঙ্গালিয়া গ্রামের সোলেমান আলীর ছেলে। পেশায় তিনি একজন ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশাচালক ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বেড়খালী এলাকায় জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় কয়েকজন কৃষক খালের কচুরিপানার ভেতরে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন। ঘটনার আকস্মিকতায় তারা বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তারা দ্রুত তাড়াশে এসে মিলনের মরদেহ শনাক্ত করেন।

​পরিবার সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা বেলতলা এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মিলন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য নানা স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

​প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি বেশ কয়েকদিনের পুরোনো হওয়ায় এতে মারাত্মক পচন ধরেছিল এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। মরদেহের পরনে একটি টি-শার্ট ও ফুলপ্যান্ট ছিল।
​তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম জানান,

​”মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং স্বজনরা লাশ শনাক্ত করেছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর