বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের আংশিক কমিটির অনুমোদন আমজাদ সভাপতি রাসেল সাধারণ সম্পাদক, মোতালেব যুগ্ম সাধারণ সম্পাদক

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি –

হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের আংশিক কমিটির গঠন। মেহেদী হাসান আমজাদকে সভাপতি ও মোঃ রাসেল আহমেদ কে সাধারণ সম্পাদক ও মোতালেব হোসেন শুভ কে সহ সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের হাটিকুমরুল ইউনিয়নের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম পাপন ও সদস্য সচিব মোঃ শাহিন রেজা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের নাম ও পদবি জানানো হয়। কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে ইলিয়াস হোসাইনকে।

আংশিক এই কমিটিতে আরও আছেন মোঃ আব্দুল হালিম শ্যামল (যুগ্ম সাধারণ সম্পাদক), ও মোঃ আমিনুল ইসলাম ( সহ সাধারণ সম্পাদক) ।

নব নির্বাচিত হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান আমজাদ জানান, দীর্ঘ দিন অপেক্ষার পর – আমাকে হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই এবং সিরাজগঞ্জ জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ভাই সহ সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন ভাই এবং সদস্য সচিব শাহিন রেজা ভাই কে অসংখ্য ধন্যবাদ। আমি চির কৃতজ্ঞ সহযোদ্ধা সলংগা থানা যুবদলের সকল যুগ্ন আহব্বায়ক দের প্রতি তাদের অক্লান্ত পরিশ্রম ও সুপারিশে আজকের এই কমিটি অনুমোদন হয়েছে – সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি । খুব শীঘ্রই হাটিকুমরুল ইউনিয়নে আপনাদের সহযোগিতায় একটি মর্যাদাপূর্ণ সকলের গ্রহণযোগ্য হাইব্রিড মুক্ত বিগত দিনের রাজপথের আন্দোলন সংগ্রামের সহ যোদ্ধা ত্যাগীদের দিয়ে নয়টি ওয়ার্ড এবং হাটিকুমরুল ইউনিয়নের একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবো ইনশাআল্লাহ‌।
আসুন বিভেদ নয় – মানবতা সহমর্মিতা ন্যায় বিচার সহ সকলের জন্য বাসযোগ্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করি, আমাদের সম্মান মর্যাদা অধিকার আদায়ের আমরা একে অপরের পাশে থেকে সহায়তা করি, মানুষের মৌলিক চাহিদা ন্যায়বিচার মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ এবং মানবিক সমাজ গড়তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর