সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান

পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ​সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে শহরেরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এ সময় শান্তির পায়রা উড়ানো হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন বোড(বিআরডিবি) তাড়াশ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন সমিতি সভাপতি শরিফুল ইসলাম, পৌর বিএনপি সাবেক যগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাব সভাপতি সাব্বির আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমূখ। সভায় বক্তাগণ বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে পল্লী অঞ্চলের মানুষের উন্নয়ন অপরিহার্য। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তি, ক্ষুদ্র ঋণ সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যে ভূমিকা পালন করছে, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।
​ অনুষ্ঠানের শেষ অংশে পল্লী উন্নয়ন উদ্যাক্তদের হাতে চেক তুলে দেয়া হয় এবং শ্রেষ্ঠ উদ্যাক্তাদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর