রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

তাড়াশে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ

Reporter Name / ৪৫ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান

সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় বেকার যুবক ও দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ করা হয়েছে। ২৮ জুন ২০২৬ রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসডিএফ’ (তাড়াশ, সিরাজগঞ্জ)-এর বাস্তবায়নে এবং ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’-এর অর্থায়নে এই কল্যাণমূলক কর্মসূচিটি পরিচালিত হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সাব্বির আহমেদ এবং স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএফ-এর পরিচালক মোঃ হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন,বেকারত্ব দূরীকরণ এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাস্তব মুখি শিক্ষার কোনো বিকল্প নেই। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছে। আজকের এই সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণের উদ্দেশ্য হলো স্থানীয় তরুণ-তরুণী ও নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ সুফলভোগীদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার তুলে দেয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর