মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক,পরিচালনা পরিষদ ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সিরাজগঞ্জ জেলার সুনামধন্য ডেন্টাল সার্জন, ওয়াশীন গ্রামের কৃতি সন্তান ডাঃ এম হাকিম বাবুর সভাপতিত্বে বিদ্যালয়ের সভাকক্ষে ওই মতবিনিমা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্যসচিব খন্দকার আবদুল বারিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ।
এসময় সভাপতি ডা: এম হাকিম বাবু সকলের সার্বিক সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি আজিজুর রহমান দুলাল  বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে আলোচনা করেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য আলোচনা সভা শেষে  সরকারের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের মাঠে শতাধিক ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর