বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমরা জুলাই যোদ্ধা” সিরাজগঞ্জ জেলার আহব্বায়ক মেহেদী হাসান আমজাদ

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলায় জুলাই গনঅভ্যুত্থান চেতনা ধারন, জুলাই যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্য ঐক্য, শান্তি, প্রগতি ও সততা প্রতিপাদ্য নিয়ে জুলাই ২০২৪ এর আদর্শে গঠিত “আমরা জুলাই যোদ্ধা” সিরাজগঞ্জ জেলা শাখার আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

২১/০৬/ ২০২৬ ইং তারিখে সংগঠনটির কেন্দ্রিয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মোঃ আলমিরাজ সাক্ষরিত এক বিঙ্গপ্তিতে উক্ত কমিটি ঘোষনা করা হয়।

উক্ত কমিটিতে সলঙ্গা ও হাটিকুমরুলের কৃতিসন্তান জুলাই যোদ্ধা মেহেদী হাসান আমজাদ কে সিরাজগন্জ জেলা শাখার আহব্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট্য জেলার আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক মেহেদী হাসান আমজাদ দায়িত্ব গ্রহন করে শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার ঘোষনা দিয়েছেন, এবং দায়িত্বগ্রহন উপলক্ষে দেওয়া এক বক্তব্যে মেহেদী হাসান আমজাদ বলেন, গত ১৭ বছর ৩৬ দিনের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচার , জেল, জুলুম, গুম, হত্যা, নির্যাতনের শিকার হয়ে সাধারন ও মানুষ ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্ট দেশ থেকে বিতাড়িত হয়েছে আমরা জুলাই যোদ্ধারা বাংলার মাটিতে জীবিত থাকা কালীন নতুন করে আর কোন ফ্যাসিস্ট কে বাংলার মাটিতে তৈরি হতে দেবনা। ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে।

এবং ” আমরা জুলাই যোদ্ধা “কেন্দ্রীয় কমিটি আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন সিরাজগঞ্জ জেলার প্রতিটা উপজেলা এবং থানার সকল জুলাইযোদ্ধাদের নিয়ে জেলার একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়াই আমার মূল উদ্দেশ্য ও লক্ষ্য এবং আগামী দিনে জুলাই আহত ও নিহত ক্ষতিগ্রস্ত পরিবার সহ সকল জুলাই যোদ্ধা দের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। সেই সাথে সিরাজগঞ্জ জেলার সকল নেতাকর্মী ও সবার সহযোগিতা কামনা ও দোয়া কামনা করেন তিনি।

” আমারা জুলাই যোদ্ধা ” সিরাজগঞ্জ জেলা কমিটির অন্যান্য সদস্যরা জানান, জুলাই ছাত্র জনতার গণ অদ্ভুত্থানে ছাত্রদলের সাবেক সভাপতি সলঙ্গা থানা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান আমজাদ প্রথম সারি থেকে সিরাজগঞ্জের সলঙ্গায় ও উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্তরে নেতৃত্ব দিয়েছেন এবং গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসার পর তিনি সুস্থ হন। সাহসী পর উপকারী একজন দক্ষ্য সাংগঠককে আমরা জেলার আহব্বায়ক হিসেবে পেয়েছি । আশা করি আমরা দ্রত সময়ের মধ্যে একটি সুন্দর পরিচ্ছন্ন পূর্নাঙ্গ কমিটি পাব এবং সিরাজগঞ্জ জেলার সকল জুলাই যোদ্ধারা তার কাছ থেকে যে কোন বিষয়ে সার্বিক সহযোগিতা পাবে বলেও জানিয়েছেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর