তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ২৪ জুন বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান,তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাসপাতালের চিকিৎসক, স্টাফ নার্স, সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তা, মসজিদের ইমাম ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সভায় অবহিতকরণ করা হয়, সারা দেশের ন্যায় তাড়াশেও আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১৯৩ টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে। কর্মসূচিতে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় যেন একটি শিশুও এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলায় ২৭ হাজার ৩ শত ৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।








