রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

তাড়াশে সরকারি উদ্যোগে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

Reporter Name / ৪৯ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান 

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, পরিবেশ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার এবং বিভিন্ন প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

​উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে এসব সামগ্রী বিনামূল্যে হস্তান্তর করা হয়।

​তাড়াশ উপজেলা কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন
স ম আফসার আলী, সাবেক সভাপতি, তাড়াশ উপজেলা বিএনপি।​জনাব গোপাল চন্দ্র ঘোষ, সভাপতি, তাড়াশ উপজেলা কৃষক দল।​অধ্যাপক সাব্বির আহমেদ, সভাপতি, তাড়াশ প্রেসক্লাব।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।​আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সাথে নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির উর্বরতা ধরে রাখতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তারা। বক্তারা আরও প্রত্যয় ব্যক্ত করেন যে, সরকারের উন্নয়নমূলক ও পরিবেশবান্ধব এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।​অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত উপকারভোগীদের হাতে গাছের চারা, জৈব সার ও উন্নত কৃষি উপকরণ তুলে দেন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় কৃষকেরা আনন্দ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর