রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

তাড়াশে সাবেক ছাত্রনেতার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৪৯ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মরহুম হাসান ইকবাল শহিদের রূহের মাগফেরাত কামনায় এক আবেগঘন পরিবেশে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৯০ দশক ও পরবর্তী জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি শরিফুল ইসলাম আলমের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মাহবুবের আহ্বানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
​শোক সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স ম আফছার আলী ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, জেলা বিএনপির সাংগঠনিক মির্জা মোস্তফা জামান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন।
​এছাড়াও পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম খান, এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদত হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ভিপি আয়নুল হক বলেন, মরহুম হাসান ইকবাল শহিদ ছিলেন একজন আদর্শবান ও রাজপথের লড়াকু সৈনিক। দলের ক্রান্তিলগ্নে এবং ছাত্ররাজনীতিকে বেগবান করতে তাঁর অবদান দল চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়ে আমাদের যে ক্ষতি হয়েছে – তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মরহুমের রেখে যাওয়া আদর্শ বুকে ধারণ করে দেশ ও দলের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
​অনুষ্ঠান শেষে মরহুম হাসান ইকবাল শহিদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর