রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

কয়ড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার সরকারের উদ্যোগে গ্রামে গ্রামে ফুটবল বিতরণ

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মোঃ সুজন আহমেদ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক সিনিয়র সহ-সভাপতি উল্লাপাড়া উপজেলা যুবদলের সন্তোষ কুমার সরকার ইউনিয়নের বিভিন্ন গ্রামে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ফুটবল বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।
সম্প্রতি তিনি কয়ড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার সঙ্গে সম্পৃক্ত রাখতে তিনি ধারাবাহিকভাবে ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
স্থানীয় যুবকরা জানান, সন্তোষ কুমার সরকারের এ উদ্যোগ তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি করবে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ফুটবল বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন।
সন্তোষ কুমার সরকার বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। বিশেষ করে যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর