শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব উল্লাপাড়ায় বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান

সিরাজগঞ্জের তাড়াশে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ধর্মীয় সম্প্রীতির আবহে ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও শ্রী শ্রী গোপালদেব মন্দিরে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ওই উৎসব উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি তাড়াশ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সনাতন ধর্মাবলম্বী ভক্তদের পাশাপাশি এই আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
​বর্ণাঢ্য এ র‍্যালিটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, বিএনপি নেতা ওবায়দুল হোসেন এবং উপজেলা যুবদলের সভাপতি এফ এম শাহ আলম। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সনাতনী ভক্তবৃন্দ এতে অংশ নেন।
​র‍্যালি শেষে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও শ্রী শ্রী গোপালদেব বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দিরের সেবায়েত ও সাধারণ সম্পাদক আশুতোষ সান্যালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর