রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
উল্লাপাড়ায় বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন

উল্লাপাড়ায় বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

মোঃ সুজন আহমেদ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) উল্লাপাড়া বণিক সমিতির কার্যালয়ে উল্লাপাড়া মডেল থানার আয়োজনে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার গণমানুষের নেতা ও উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জননেতা মোঃ আজাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুক্তারুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি নিক্সন কুমার, সাধারণ সম্পাদক এছাক পরামানিকসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনগণ।
সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং অপরাধ দমনে জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতামত তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা বিট পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর