রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: মজিবর রহমান

সিরাজগঞ্জের তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের জলিলনগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুল, তাড়াশ থানার ওসি ( তদন্ত) শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, আবুল হোসেন, প্রধান শিক্ষক জিয়াসমিনারা পারভীন প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি ভিপি আয়নুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগে আমাদের যে সকল ভাই-বোন ও পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিপদের এই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজ আমরা যে ত্রাণ ও আর্থিক সহায়তা নিয়ে এসেছি, তা হয়তো আপনাদের ক্ষতির তুলনায় সামান্য। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব ইনশাল্লাহ। উল্লেখ্য বিকেলে মাননীয় সংসদ সদস্য অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৌর শহরের সুজন মালের বাড়ি পরিদর্শন করেন এবং অসুস্থ বিএনপি নেতা আব্দুল হাকিম এর বাসায় তাকে দেখতে যান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর