বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সাব্বির আহমেদ

সিরাজগঞ্জের তাড়াশে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন ও কার্যক্রম পরিচালনার লক্ষ্যে উপজেলা পর্যায়ে ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন,মহিলা বিষয়ক কর্মকর্তা,খাদিজা নাসরিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম,তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ সহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু অধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি,বয়সন্ধি কালের শারিরিক ও মানুষিক বিকাশ এবং ক্লাবের বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
তিনি কিশোর-কিশোরীদের সুস্থ বিকাশ এবং সমাজ গঠনে ক্লাবের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ অনুষ্ঠানটি পরিচালনা করেন তাড়াশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর