বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে পৌর প্রশাসকের উদ্যোগে ১শ’ দুস্থ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে

উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মোঃ সুজন আহমেদ

সিরাজগঞ্জপ্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সরকারি সেবার মান পর্যালোচনায় পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
আজ উপজেলার বিভিন্ন স্থানে পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শারমিন আক্তার( রিমা,) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়াসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কয়ড়া-বাগলপুর খাল খনন কার্যক্রম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ এবং ভূমি অফিসের কার্যক্রম ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের অংশ হিসেবে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচি’র আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীদের মাঝে বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি সহায়তা বিতরণ করা হয়। এ সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “জনসেবার মান বৃদ্ধি, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তদারকি এবং জনগণের প্রত্যাশা পূরণে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল যেন তৃণমূল মানুষের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
স্থানীয়রা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকের এ ধরনের মাঠপর্যায়ের পরিদর্শনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সরকারি সেবার মান বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর