রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

Reporter Name / ৫৯ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

তাড়াশে বিবাহবিচ্ছেদের পর বাবার বাড়িতে ফেরা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সাবিয়া খাতুন (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর বাহিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত সাবিয়া খাতুন ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সাবিয়া খাতুনের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন।
শনিবার রাতে পরিবারের সদস্যরা তাকে খাবারের জন্য ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে তারা দেখতে পান, গলায় রশি পেঁচানো অবস্থায় ঘরের ধর্ণার সঙ্গে তার মরদেহ ঝুলছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে রোববার সকালে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে বিবাহবিচ্ছেদসহ কিছু পারিবারিক বিষয় নিয়ে তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর