বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

বড়পাঙ্গাসী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বকুল হোসেন বকু; উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

মোঃ সুজন আহমেদ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বকুল হোসেন (বকু)। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তিনি স্থানীয়দের কাছে সুপরিচিত মুখ।
চেয়ারম্যান পদপ্রার্থী বকুল হোসেন (বকু) বলেন, জনগণের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা নিয়ে বড়পাঙ্গাসী ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি। নির্বাচিত হলে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নেবেন।

তিনি বলেন, আমি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। বড়পাঙ্গাসী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।

এ সময় তিনি আরও বলেন, “গত নির্বাচনে জনগণের ব্যাপক জনসমর্থন ও ভোট পেয়েও আমরা রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে পরাজিত হয়েছিলাম। তবে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমরা শতভাগ আশাবাদী। জনগণের রায় ও সমর্থনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।
বকুল হোসেন (বকু) আরও জানান, সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি। ধনী-গরিব নির্বিশেষে সবার কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনকে কেন্দ্র করে বড়পাঙ্গাসী ইউনিয়নে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বকুল হোসেন (বকু) উন্নয়ন পরিকল্পনা ও জনসেবার অঙ্গীকার তুলে ধরছেন, যা ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
আসন্ন নির্বাচন ঘিরে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বকুল হোসেন (বকু) আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থন পেলে তিনি একটি স্বচ্ছ, জনবান্ধব ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর