রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চরকুশাবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ওপর সংঘবদ্ধ হামলা, বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই যুবককে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তাড়াশ থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত২৫মে বিকেলে চরকুশাবাড়ী গ্রামের সাগর আহম্মেদ জালাল (৩৬) বাড়ির সামনের দোকানের কাছে অবস্থান করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। এ সময় পূর্ব বিরোধের জেরে কয়েকজন প্রতিবেশী তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা লোহার রড, দা, হাসুয়া, শাবল, বাঁশ ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে দোকানঘরে ভাঙচুর চালিয়ে নগদ ৫২ হাজার ৫০০ টাকা এবং প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরে তারা বসতঘরে প্রবেশ করে সাগর আহম্মেদ জালালকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয় এবং পায়ে শাবল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
স্থানীয় লোকজনের চিৎকারে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলেও যাওয়ার সময় ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেয় বলে জানা গেছে। আহত সাগরকে হাসপাতালে নিতে গেলেও বাধা দেওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, আহত ব্যক্তির চিকিৎসা ও নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে মামলা করা সম্ভব হয়নি।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর