বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩৬ ডিগ্রি তাপমাত্রায় হাঁসফাঁস কাজিপুরবাসী, বৃষ্টির পূর্বাভাসে স্বস্তির আশা

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে গত কয়েকদিন ধরে চলমান তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। সূর্য ওঠার পর থেকেই বাড়তে থাকে রোদের তীব্রতা, আর দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে তা অসহনীয় রূপ ধারণ করছে।
প্রচণ্ড গরমের কারণে প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, কৃষিশ্রমিক, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষ। তীব্র রোদ ও গরমে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। ব্যস্ত সড়কগুলোও দিনের বেশিরভাগ সময় ফাঁকা দেখা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘরের ভেতরে ফ্যান চালিয়েও স্বস্তি মিলছে না। ফ্যান থেকে বের হওয়া গরম বাতাসে ঘরের ভেতরেও অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। বাইরে বের হলে মনে হচ্ছে শরীর যেন আগুনে ঝলসে যাচ্ছে।
এদিকে তীব্র গরমে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ডায়রিয়া, জ্বর, পানিশূন্যতা এবং হিট স্ট্রোকের মতো সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও গরমজনিত রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ জুন) কাজিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে এরই মধ্যে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, ৩ জুন থেকে ৫ জুনের মধ্যে সিরাজগঞ্জের কাজিপুর এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং তীব্র গরম থেকে মানুষ স্বস্তি পেতে পারেন বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিনের তাপদাহে অতিষ্ঠ কাজিপুরবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এক পশলা বৃষ্টির জন্য, যা ফিরিয়ে আনতে পারে স্বস্তি ও প্রাণচাঞ্চল্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর