রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ ​ কাজিপুরে সার বিতরণে ইউএনও শাহনাজ পারভীনের আকস্মিক পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

যমুনা নদী থেকে উদ্ধার শিকলবাঁধা মরদেহ কাজিপুরের বেলাল হোসেনের

Reporter Name / ৪২ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে শিকলবাঁধা অবস্থায় উদ্ধার করা মরদেহটি কাজিপুরের প্রতিবন্ধী বেলাল হোসেনের (৩৫) বলে জানিয়েছেন তার পরিবার। বেলাল হোসেন উপজেলার হাটগাছ গ্রামের মৃত রহিছ উদ্দিনের পুত্র। নৌ পুলিশ গত সোমবার (১ জুন) সকালে চৌহালী উপজেলার জোতপাড়া নৌকা ঘাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে শিকলে হাত-পা বাধা মরদেহটি উদ্ধার করে।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রবীর ভট্টাচার্য জানান, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়।। লাশের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল এবং তাতে তালা লাগানো অবস্থায় পাওয়া যায়। মরদেহের পরিচয় সনাক্ত করতে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ”
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান জানান, পরিচয় সনাক্ত ও ময়না তদন্ত শেষে বেলালের পরিবারের লোকজন মরদেহ আজ (মঙ্গলবার) নিয়ে এসেছে।
হাটগাছা গ্রামের সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমান জানান, ৩০ মে (শনিবার) সকালে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ ছিলেন বেলাল হোসেন। আজ (মঙ্গলবার) সকালে ময়না তদন্ত শেষে বেলালের মরদেহ নিয়ে এসে বিকেলে দাফন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর