বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে পৌর প্রশাসকের উদ্যোগে ১শ’ দুস্থ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কাজিপুরে এক বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক, তদন্তে পুলিশ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া ধুবিলে আইএবি চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, জনমনে ক্ষোভ তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে

উল্লাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

মোঃ সুজন আহমেদ

সিরাজগন্জন প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী “মুক্ত গঠন নজরুল উৎসব-২০২৬” উদযাপন করা হয়েছে। গত ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত উল্লাপাড়া থানা মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনীভিত্তিক প্রতিযোগিতা, নাতে রাসুল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্ত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামীম হাসান, বিদ্যালয় পরিদর্শক, রাজশাহী শিক্ষা বোর্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান, রাজশাহী পিটিআই’র দেশসেরা জাতীয় ইন্সট্রাক্টর ও মুক্ত পঠন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা।
এ সময় অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর