বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দীঘিনালা রশিকনগর শ্রী শ্রী হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন দীঘিনালা বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে ঢাকের বোলে জাগলো মা, সপ্তমীর ভোরে ভক্তের ঢল* _শ্রী শ্রী নারায়ন মন্দিরে উৎসবমুখর সপ্তমী পূজা_ দীঘিনালায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৯টি মণ্ডপ ব্যস্ততার তুঙ্গে নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ পুরোনো বোরকা দিয়ে ‘ক্রিশ’ সাজ, সিরাজগঞ্জের তরুণ মামুনের স্বপ্ন এখন বড় পর্দায় কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাটি কুমরুল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম আম্বিয়া

Reporter Name / ৪৮ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃসুজন আহমেদ

উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটি কুমরুল ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাটি কুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম আম্বিয়া।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজে গড়ে উঠুক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের বন্ধন।”
তিনি আরও বলেন, “আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কাজ করতে হবে। যুব সমাজকে রক্ষা করতে হলে মাদককে না বলতে হবে এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
গোলাম আম্বিয়া হাটি কুমরুল ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় গোলাম আম্বিয়া ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে এলাকাবাসী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর