বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

মোঃসুজন আহমেদ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে প্রতি বছর মুসলমানদের মাঝে পবিত্র ঈদুল আযহা ফিরে আসে। এই ঈদ আমাদের ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।”
তিনি আরও বলেন, “দেশের এই ক্রান্তিকালে সকলকে ঐক্যবদ্ধ থেকে মানবিক মূল্যবোধ ও ইসলামের শান্তির বাণী ধারণ করতে হবে। ঈদের আনন্দ যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
রফিকুল ইসলাম রফিক দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতিকে সকল সংকট থেকে মুক্তি দান করুন।”
শেষে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর