কয়ড়া ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রাথী সন্তোষ কুমার
মোঃসুজন আহমেদ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪নং কয়ড়া ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কয়ড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রাথী সন্তোষ কুমার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর ত্যাগ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতে কয়ড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন বাজার নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কয়ড়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সন্তোষ কুমার বলেন, “সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করতে আমি কাজ করতে চাই।”
তিনি আরো বলেন, সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে এগিয়ে আসতে হবে। ঈদ যেন ধনী-গরিব সকল মানুষের জীবনে আনন্দ বয়ে আনে, সেদিকেও সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ, জাতি ও কয়ড়া ইউনিয়নবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ঈদ








