তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত
চলনবিল প্রতিনিধিঃ আলহাজ আলী রনি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঐতিহাসিক নওগাঁ শাহ শরিফ জিন্দানী (রহঃ) মাজার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) মাজার চত্বরে মাজার কমিটির এই পরিচিতি সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
মাজার কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: সহকারী কমিশনার ভূমি এ জেট এম নাহিদ হাসান তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, স ম আফসার আলী,
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, অধ্যাপক আমিনুর রহমান টুটল।
সভায় আরও বক্তব্য রাখেন নওগাঁ মাজার কমিটির মোতোয়াল্লী ওমর ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদত হোসেন এবং মাজার কমিটির অন্যতম সদস্য ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।








