শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

উল্লাপাড়ায় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুজন আহমেদ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া এলাকায় পুকুর সংস্কারের সময় একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বড় আনদার পুকুর খননের সময় এ মূর্তিটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুর খননের কাজে ব্যবহৃত এক্সাভেটর (ভেকু) মেশিনের বাকেটের সঙ্গে হঠাৎ করেই মূর্তিটি উঠে আসে। পরে শ্রমিকরা বিষয়টি স্থানীয়দের জানালে মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। মূর্তিটি এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টি পাথরের তৈরি এবং এটি দেখতে অনেক পুরনো ও শৈল্পিক নিদর্শনের মতো। স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, এটি প্রাচীন কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে।
এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, বহু বছর আগে কোনো মন্দির বা ধর্মীয় স্থাপনার অংশ হিসেবে মূর্তিটি সেখানে মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, “বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া গ্রামে একটি পুরাতন পুকুর খননের সময় আমরা খবর পাই যে একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আমরা যেটা দেখতে পাচ্ছি, এটি একটি পুরনো কষ্টি পাথরের মূর্তি। এটি আমরা রাষ্ট্রীয় অনুকূলে জব্দ করেছি। এখন প্রক্রিয়ার মাধ্যমে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর