শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন জারিফ হাসান বাঙ্গালা ইউনিয়নে জনগণের স্বার্থে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম বিএসসি উল্লাপাড়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে চাউলকল মালিকের ৭টি ঘর পুরে ছাই তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান,

১নং তালম ইউনিয়নের উন্নয়নের রূপকার হিসেবে ফের চেয়ারম্যান পদে দেখতে চায় এলাকাবাসী নাজির উদ্দিনকে

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুজন আহমেদ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১নং তালম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান প্যানেল চেয়ারম্যান মোঃ নাজির উদ্দিনকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নের সর্বস্তরের জনগণ। স্থানীয়দের মধ্যে ইতোমধ্যেই তাকে ঘিরে ব্যাপক জনমত তৈরি হয়েছে বলে জানা গেছে।
ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবামূলক কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আচরণের কারণে তিনি ইউনিয়নবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, তালম ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নাজির উদ্দিনের সক্রিয় ভূমিকা রয়েছে। এলাকার রাস্তা-ঘাট, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন অনেকেই।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান মোঃ নাজির উদ্দিন বলেন, “আমি সবসময়ই এই ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সুযোগ দেন, তাহলে আমি সকলকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলবো।
তিনি আরও বলেন, “আসুন আমরা সবাই মিলে সকল ভেদাভেদ, ক্রোধ ও হিংসা ভুলে ঐক্যবদ্ধ হই। পাড়া-মহল্লা, গ্রাম ও ইউনিয়নের উন্নয়নে একযোগে কাজ করি। ঝগড়া-বিবাদ ও মামলা-মোকদ্দমা পরিহার করে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
ইউনিয়নের সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক বিভাজন ভুলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ১নং তালম ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে এই ইউনিয়ন সমগ্র বাংলাদেশের মধ্যে উন্নয়ন ও সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর